Municipal Election: পঞ্চম বার জয়ী বরাহনগর পুরসভার প্রাক্তন মুখ্যপ্রশাসক অপর্ণা মৌলিক

পল্লব হাজরা, বরাহনগর: ২০০০ সালে বামেদের শাসন কালে ঘাসফুল টিকিটে জয় দিয়ে যাত্রা শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। এবার পঞ্চম বারের জন্য বরাহনগর ১৫ নম্বর ওয়ার্ডেই এবারও পুরনির্বাচনে জয় সুনিশ্চিত করলেন বরাহনগর পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিক। তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫১৮।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দু-বার তিনি সামলেছেন পুরসভার মুখ্যপ্রশাসকের গুরুত্বপূর্ণ পদ।
বুধবার সকালে গণনার শেষে জয়ের খবর ছড়িয়ে পড়তেই কর্মীদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছাস লক্ষ্য করা যায়। গণনা কেন্দ্র থেকে অঞ্চলে প্রবেশে কর্মীদের পক্ষ থেকে ফুল, মিষ্টি, আবিরে বরণ করে নেওয়া হয় নেত্রীকে।
অপর্ণা মৌলিক জানান পার্ক, রাস্তা, নর্দমার উন্নয়নের সাথে সাথে জঞ্জাল মুক্ত শহর গড়ার দিকে নজর দেওয়া হবে। জঞ্জাল থেকে রাসায়নিক সার ও গ্যাস তৈরিতে বিভিন্ন প্রকল্প, এছাড়াও আধুনিক উন্নত মানের শহর তৈরিতে বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নে জোর দেওয়া হবে।
পঞ্চমবার পুনরায় জয়ী হওয়ার ফলে তিনি মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here