বিধানসভায় অনুব্রতকে নিয়ে কি গান বাঁধলেন বিজেপি বিধায়ক

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:     কয়লা কান্ডের বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতার অনুব্রত মণ্ডলকে বুধবার ডেকে পাঠায় সি বি আই ।এর পরেই গতকাল কলকাতার উদ্দেশ্যে বীরভূম ছাড়েন অনুব্রত।

মনে করা হয়েছিল বুধবারই তিনি হয়ত নিজাম প্যালেসে সিবিআই এর মুখোমুখি হতে পারেন তিনি । কিন্তু দুপুরেই ভোল পাল্টে যায়।  নিজাম প্যালেস এর পরিবর্তে সোজা চলে আসেন এসএসকেএম হাসপাতালে। বুক পেট সহ নানা সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে উডর্বানওয়ার্ডে ভর্তি হন অনুব্রত। এরপরই অনুব্রত কে নিয়ে তোপ দাগেন বিরোধী দল গুলো।

এক কদম এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় “কেস্ট” কে নিয়ে গান বেঁধে ফেলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।আজ বিধানসভা ভবনে দলের অন্য বিধায়কদের সাথে নিয়ে রীতিমতো তার গানও শোনান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here