মামাতো বোনকে ধর্ষণ করে গ্রেফতার দাদা

প্রতীকী ছবি।

 

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আবার বর্বরতার চিত্র উঠে এল সমাজে। দাদার কাছে ধর্ষিতা হলেন বোন। নিজের মামাতো বোনকে দিনের পর দিন ধর্ষন করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেফতার হল দাদা।দাদার এই কুকীর্তির জেরে ধর্ষিতা যুবতী এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার গোপালপুর এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক রঘুনাথ মাইতি।জানাগিয়েছে অভিযুক্ত রঘুনাথের বাবা-মা অনেক দিন আগে মারা যায়।ভাগ্নে যাতে অসুবিধা না হয় এর জন্য মামা ও মামী নিজের ছেলের মতন বাড়িতে রেখে রেখেছিলেন। মামাতো বোনকে দিনের পর দিন ধর্ষন করতো রঘুনাথ বলে অভিযোগ। কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।ওই যুবতী লোকলজ্জা ও প্রাণের ভয়ে পরিবারের সদস্যকে কিছুই জানাননি। অন্তঃসত্ত্বা ঘটনার পরই পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে। ১১ জুন ধর্ষিতা যুবতীর দাদার বিরুদ্ধের পটাশপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেন।

অভিযুক্তকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেলহাজতে নির্দেশ দেন দেন।ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। যদিও ওই আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে উওরে কিছুই মন্তব্য করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here