Breaking News:গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, বন্দুকের শব্দে তীব্র চাঞ্চল্য

 

খবরএইসময় ডেস্কঃ পাকিস্তানে বিক্ষোভ মিছিল চলাকালীন অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইমরান খানের কনটেইনার লক্ষ্য করে গুলি চালানো হয়।

সূত্রের খবর আগাম নির্বাচনের দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন ইমরান খান। ফ্রিডম র‌্যালি করার সময়ে ইমরানকে লক্ষ্য করে গুলি করলে তা ডান পায়ে এসে লাগে। চিকিৎসার জন্য লাহরে আনা হচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।

স্থানীয় চ্যানেল জিও নিউজ জানিয়েছে, গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানের অভ্যর্থনা শিবিরের কাছে গুলি চালানোর পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর।

ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই ঘটনাটি ২০০৭ সালে একটি সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছিল ফের উসকে দিল সেই স্মৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here