ডাকাতির উদ্দেশ্যে জড় হতেই ধৃত ৪

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: আগ্নেয়াস্ত্র, ভোজালি লোহার রড সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শংকর অধিকারী, দীপঙ্কর দে, শ্যামল মধু ও ও বিধান বৈরাগী । বাড়ি বনগাঁ থানার ঢাকাপাড়া, পল্লীশ্রী ও মেদিয়াপাড়া এলাকায়। ধৃতদের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি ,ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে।

বুধবার গভীর রাতে ১নম্বর গেট এলাকায় থেকে তাদের সন্দেহজনক ভাবে আটক তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ,ভোজালি,রড উদ্ধার করে পুলিশ।
জেরায় ধৃতরা জানায় তারা ডাকাতির উদ্দেশ্য নিয়ে এক নম্বর গেট এলাকায় জড়ো হয়েছিল। বৃহস্পতিবার সকালে পুলিশ ধৃত চার দুষ্কৃতীকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।

আগ্নেয়াস্ত্র, ভোজালি লোহার রড সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শংকর অধিকারী, দীপঙ্কর দে, শ্যামল মধু ও ও বিধান বৈরাগী । বাড়ি বনগাঁ থানার ঢাকাপাড়া, পল্লীশ্রী ও মেদিয়াপাড়া এলাকায়। ধৃতদের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি ,ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে।

বুধবার গভীর রাতে ১নম্বর গেট এলাকায় থেকে তাদের সন্দেহজনক ভাবে আটক তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ,ভোজালি,রড উদ্ধার করে পুলিশ।
জেরায় ধৃতরা জানায় তারা ডাকাতির উদ্দেশ্য নিয়ে এক নম্বর গেট এলাকায় জড়ো হয়েছিল। বৃহস্পতিবার সকালে পুলিশ ধৃত চার দুষ্কৃতীকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here