বাংলায় বিজেপি বিরোধিতা লোক দেখানো, পদ্ম-ঘাসের আঁতাতের অভিযোগ বিমানের

সৌভিক সরকার, ব্যারাকপুর: রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান তথা পলিটবুর‍্যো সদস্য বিমান বসুর দাবি তৃণমূলের সঙ্গে বিজেপি সাজ গাঁট বেঁধে চলছে। তার প্রমাণ পদেপদে মিলেছে। রাজ্যে বিজেপি বিরোধিতা লোক দেখান। বিভিন্নভাবে তার প্রমাণ মিলেছে। তৃণমূল রাজ্যে ও বিজেপি কেন্দ্রে এদের জন্য দেশের ক্ষতি হচ্ছে।

বৃহস্পতিবার বেলঘরিয়া ফিডার রোডে শ্রমজীবী ক্যানটিনের ১০০ দিন উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি৷ সেখানে জানান, পুজোয় সংগঠনগুলো ৫০ হাজার টাকা দিচ্ছেন আবার বিষ মদ পান করলে মৃত্যু হলে ২ লক্ষ টাকা দিচ্ছেন বলে রাজ্য সরকারকে কটাক্ষ করেন।বিজেপি বলছে থালা বাজাও। তৃণমূলের মুখ্যমন্ত্রী বলছেন করোনা ভাইরাসকে কোল বালিশ বানিয়ে রাখো। এই দুটো কথা থেকে বোঝা যায় তারা কেউ এই রোগ নিয়ে সতর্ক নন বলে দাবি করেন বিমান বসু৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here