আলিপুর জাজেস কোর্টে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সাত সকালেই আগুন লাগে আলিপুর জাজেস কোর্টে । আগুন লাগে সকাল ৮:৩০ মিনিট নাগাদ । এই খবর পাওয়ার সাথেসাথে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, যেই খানে সমস্ত ফাইল সমূহ রাখা থাকে সেইখানেই আগুন লেগেছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। যদিও এখনও জানা সম্ভব হয়নি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।

দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজে এখনও রয়েছে।

বিস্তারিত আসছে……।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here