ডোমজুড়ে যুগলের দেহ উদ্ধার, খুনের অনুমান

নিজস্ব প্রতিনিধি: যুগলের দেহ উদ্ধার হল হাওড়ার ডোমজুড়ের নারনা এলাকা থেকে। যুবক-যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে।

জানা গিয়েছে, নারনা পানপাড়ার একটি মাঠ থেকে মঙ্গলবার দুপুরে দেহ দু’টি উদ্ধার হয়। দু’জনের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সব মিলিয়ে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁদের খুন করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, বেলা ১১টা নাগাদ ওই যুবক-যুবতীর দেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানানো হয়। তবে মৃতরা এলাকার বাসিন্দা নন। ফলে এলাকার লোকজন দেহ শনাক্ত করতে পারেননি। পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here